ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ২৩৪৩৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েরেল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা সংলগ্ন সীমান্তে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করছে। যা এই ছিটমহলের প্রায় ১৬ শতাংশ এলাকা অধিগ্রহণ করে তৈরি করা হতে পারে। হারেতজ পত্রিকায় পরিবেশিত খবরে এই কথা বলা হয়েছে। খবর তাস’র।
সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী জোনটি প্রায় ১ কিলোমিটার প্রশস্ত হবে এবং সেই এলাকার সমস্ত ভবন ভেঙ্গে ফেলা হবে।
ওই নিউজ আউটলেট পরিবেবেশিত খবরে আরো বলা হয়, ইসরায়েল ছিটমহলটিকে দ’ুটি অংশে বিভক্ত করার পরিকল্পনা করছে। এর একটি হবে উত্তর অংশ এবং অপরটি দক্ষিণ অংশ।
এই লক্ষ্যে ইসরায়েলিরা বেসামরিক ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেটজারিম করিডোর নামে পরিচিত আরেকটি বিশেষ বাফার জোন তৈরি করছে। ওই এলাকায় সীমান্ত বরাবর বাফার জোন তৈরি হলে গাজা উপত্যকার প্রস্থ হবে মাত্র ৫.৫ কিলোমিটার।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী গ্রুপ হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখ-ে আকস্মিকভাবে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামাস তাদের এমন হামলাকে জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকা-ের একটি বার্তা হিসেবে বর্ণনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat