ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৫৪৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছয় ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ ওভারে ৫৩১ রানের পাহাড় গড়ে অলআউট হলো সফরকারী শ্রীলংকা। এই নিয়ে ১১তমবার টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৫শ বা ততোধিক  রান করলো লংকানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৪ রান।
আজ, দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ২১৭ রান যোগ করে ৫৩১ রানে অলআউট হয় শ্রীলংকা। ইনিংসে শ্রীলংকার পক্ষে ছয়জন ব্যাটার হাফ-সেঞ্চুরি করেন। কুশল মেন্ডিস ৯৩, কামিন্দু মেন্ডিস অপরাজিত ৯২, দিমুথ করুনারতেœ ৮৬, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৭০, দিনেশ চান্ডিমাল ৫৯ ও নিশান মাদুশকা ৫৭ রান করেন।
বাংলাদেশের সাকিব আল হাসান ৩টি, হাসান মাহমুদ ২টি ও খালেদ আহেমদ ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat