ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২৩৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার ডোমার উপজেলায় আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে সহায়তা হিসাবে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। 
এসব সহায়তার মধ্যে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ছয়হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা মো. আফতাব উদ্দিন সরকার।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল মালেক সরকার প্রমুখ। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মাবুদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয়হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat