ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ২৩৪৩৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর হিলি স্থলবন্দরের হিলি বাজারে জিরার দাম হ্রাস পাওয়ার ফলে প্রকার ভেদে ১ হাজার ১৫০ টাকা কেজি দরের জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আগামীতে এ মসলার দাম আরও কমতে পারে বলে ব্যবসায়ীরা জানান।
রোববার রাতে হিলি বাজারে ঘুরে জানা গেছে, গতবছর রমজান মাস শুরুর দিকে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ডিসেম্বর মাসে এই মসলা বিক্রি হচ্ছিল বাজারে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন মোবাইল ফোনে বলেন, চলতি বছর ভারত থেকে জিরার আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। গত জানুয়ারি থেকে তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজি প্রতি ৫৫০ টাকা। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারসহ দিনাজপুর জেলায় পিয়াজের দামও কমতে শুরু করেছে। এখন দেশি পিয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনা চলন বিল থেকে আমদানি করা পিয়াজ শুকনো ও মানসম্পন্ন হওয়ায় ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat