ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ৩৪৪৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ৬৫০টি নিন্মআয়ের হতদরিদ্র অসচ্ছল পরিবারের মধ্যে আজ বেলা ১১টায় কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে ইফতার ও ঈদ পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
জনকল্যাণ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকার  বলেন, ইফতার ও ঈদ পণ্যসামগ্রী দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি।  কর্মহীন মানুষের যে তালিকা করেছি আমরা ঈদের আগেই তাদের বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেব।  
জনকল্যাণ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনকল্যাণ ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান ও দপ্তর সম্পাদক আলহাজ্ব সফিউল্লাহ সরকার, কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, ফোরামের উপদেষ্টা খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat