ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ২৩৪৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদ এমপি’র কাছে ২৫ সদস্যের প্যানেল জমা দিয়েছেন।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে সহ-সভাপতি এ, বি, এম ফজলে করিম চৌধুরী এমপি, সহ-সভাপতি হুইপ ইকবালুর রহিম এমপি, সহ-সভাপতি মাহবুব আরা বেগম গিনি, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম এমপি, যগ্ম সাধারণ সম্পাদক হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, কোষাধ্যক্ষ সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি এবং সদস্য আ, স, ম ফিরোজ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি ও জারা জাবীন মাহবুব এমপিসহ মেম্বার'স ক্লাবের অন্যান্য আজীবন সদস্যবৃন্দকে নিয়ে প্যানেলটি গঠিত হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের মধ্যে পার্লামেন্ট মেম্বার’স ক্লাব নির্বাহী কমিটির এই নির্বাচনের রেওয়াজ রয়েছে। আগামী ৪ এপ্রিল যাচাই-বাছাই শেষে ৮ এপ্রিল এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় পার্লামেন্ট মেম্বার’স ক্লাব নির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার বেনজীর আহমেদ এমপি ও নির্বাচন কমিশনার সানজিদা খানম এমপি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat