ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ৩২৪৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য সরবরাহে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্ত করায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তথ্য কমিশন বাংলাদেশ। 
আজ তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় গত ৭মার্চ প্রথম পৃষ্ঠার প্রথম কলামে ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তর সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি তথ্য কমিশন বাংলাদেশ পর্যালোচনা করে স্বপ্রণোদিত অনুসন্ধান করে। 
আজ শুনানীতে নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও)বক্তব্য শুনেছে কমিশন। তথ্য প্রদানে অসহযোগিতা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্ত করায় ইউএনও’র বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।’ 
মঙ্গলবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ড.আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণ করে এই আদেশ দেন। 
উল্লেখ্য, তথ্য কমিশন বাংলাদেশে আজ ৬টি অভিযোগের শুনানী করে ৫টির নিষ্পত্তি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat