ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ২৩৪৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সশস্ত্র জঙ্গি সংগঠন কুকি চিনের একটি গ্রুপ বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত।
মন্ত্রী আজ তার মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘কুকি চিন ব্যাংক ডাকাতি ও আগ্নেয়াস্ত্র লুটপাটের ঘটনার সাথে জড়িত। তারা পুলিশ কনস্টেবল, ব্যাংক গার্ড ও আনসারদেরও আঘাত করেছে।’
মন্ত্রী বলেন, এখনো এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘প্রথমে তারা বিদ্যুতের সাবস্টেশন বন্ধ করে দেয়। তারপর মূল্যবান জিনিসপত্র ও আগ্নেয়াস্ত্র লুট করতে শুরু করে। পরে তারাবি নামাজ আদায় করে আসার সময় তারা স্থানীয় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে।’
মন্ত্রী বলেন, তারা আজ থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে।
আসাদুজ্জামান খান কামাল জানান, ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি অভিযান চালাচ্ছে।
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা প্রয়োজন আমরা তা করব। পুলিশ ও বিজিবি তাদের দায়িত্ব পালন করছে। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীও কুকি চিন ও অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে।’
কামাল বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের বিশেষ শাখার প্রধান মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন বান্দরবানে রয়েছেন।
সীমান্তে হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা চলছে। মূলত অবৈধ ব্যবসার উদ্দেশ্যে যাতায়াতকারী উভয় দেশের নাগরিকরাই এ ঘটনার শিকার হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat