ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ৬৫৫৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাগরিক ভূমি অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
আজ বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে খুলনা জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘ভূমি সেবার সহজীকরণ ও হয়রানি রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এই আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান এবং সুপারেক্স লেদার লিমিটেডের পরিচালক আব্দুল করিম ভূঁইয়া। 
খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ খুলনা জেলা সাংবাদিক ফোরামের সদস্য এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ।
সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে এসময় ভূমিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ভূমি বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা এবং অ্যাডভোকেসি দ্বারা গণমাধ্যমের মাধ্যমে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আহবান জানান।
ভূমিমন্ত্রী এসময় আরও বলেন, উন্নয়ন যোগাযোগ ও সংবাদ যেমন নাগরিক সচেতনতা বৃদ্ধি করে, সেই সাথে বৈদেশিক বিনিয়োগে ইতিবাচক ভূমিকা পালন করে সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে।
মন্ত্রী এসময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গঠনমূলক সমালোচনা করে বিভিন্ন অনিয়ম তুলে ধরে সমাজে ইতিবাচক ভূমিকা পালন করার ব্যাপারে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকার ব্যাপারে আলোকপাত করেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা। 
মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat