ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ২৩৪৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলার চৌদ্দগ্রামে ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলার বিভিন্ন কাপড়ের মার্কেট গুলোতে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতাদের ভিড়। চৌদ্দগ্রাম বাজারের বিপণী বিতান, শর্পিং কমপ্লেক্স থেকে শুরু করে ফুটপাতের হকারের দোকান পর্যন্ত সর্বত্র বিরাজ করছে সাজ সাজ রব। ক্রেতা বিক্রেতাদের উপচেপড়া ভিড় ও পদচারণায় মুখরিত বাজারের  প্রায় প্রত্যেকটি দোকান ।
বুধবার সকালে সরজমিনে দেখে যায়, বাজারের সওদাগর মার্কেট, গণি প্লাজা, চৌদ্দগ্রাম প্লাজা, মুন্সি প্লাজা, ওহাব মার্কেট, গাজী টাওয়ার, আল হাফিজ শপিং কমপ্লেক্স, শামিম খাঁন প্লাজা, ভাই-ভাই মার্কেট, আব্দুল জলিল মার্কেটে প্রায় অধিকাংশ মার্কেটেই তিল ধারনের ঠাঁই নেই। ক্রেতাধের মধ্যে পুরুষের তুলনায় নারীদের আধিক্য অনেক বেশি। বরাবরের মতো এবারো নারীদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় তাঁত, নেট, সুতি, হাফ সিল্ক, ফুল সিল্ক, কাঁতান, জামদানি, বেনারসি, টাঙ্গাইল তাঁত, বালু ছড়ি, মীরপুরী সিল্ক, ঢাকাই মুসলিন ও ঢাকাই জর্জেট শাড়ী।
শামিম খাঁন প্লাজার সুলতান পাঞ্জাবী দোকানে তরুণদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তাদের পছন্দের শীর্ষে রয়েছে সুলতান, সুফী, এলিগান, সম্রাটসহ ভালো কালেকশানের পাঞ্জাবী।
মল্লিকা শেরওয়ানী এন্ড পাঞ্জাবী বিতানের মালিক গোলাম রাব্বী  বলেন, ১৮ রমজানের পর থেকে ক্রেতারা পাঞ্জাবী দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। বেচাবিক্রি ভালো বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat