ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ২৩৪৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষ যাতে নতুন পোশাক পরে এবং বিশেষ খাবার খেয়ে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত পরিমাণে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করছে সরকার। 
তিনি বলেন, জনগণ যাতে তাদের আপনজন নিয়ে, প্রিয়জন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। এলক্ষ্যে নারী, পুরুষ, শিশু সবাইকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। 
আজ সোমবার (৮ এপ্রিল) রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজে জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। চলমান সকল উন্নয়নের সুফল পেতে কিছুটা সময় লাগবে। জনগণের সকল প্রকার সুযোগ-সুবিধা বাড়াতে নিরলসভাবে কাজ করছে সরকার। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার ইফতার পার্টির টাকায় জনগণকে সহায়তা করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। আসুন, আমরা সকলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈদকে আনন্দময় করি।
এসময় মুগদা থানা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বাহার, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, কাউন্সিলর শফিকুল আলম শামীম এবং কাউন্সিলর খায়রুজ্জামান খায়রুল সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
পরিবেশমন্ত্রী আজ ঈদ উপহার হিসেবে মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজে ১২ শত, মা-া পঞ্চায়েত তলায় ২২ শত, দানবের গলির ছাতা মসজিদে ১৬ শত এবং গোড়ানের হাওয়াই গলিতে ৫ শত শাড়ি, লুঙি ও বাচ্চাদের পোশাক বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat