ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ৫৪৫৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এক গ্রাম সোনা কিনতে লাগবে ১০ হাজার ৮০ টাকা অর্থাৎ এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। দেশের ইতিহাসে এটি সোনার সর্বোচ্চ দাম।
আজ সোমবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সোমবার বাজুসের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন মূল্য আজ বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এই দফায় সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৭৮৯ টাকা। 
ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১২ হাজার ২০৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে সোনার মূল্য ৮০ হাজার ১৯০ টাকা ঠিক করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল শনিবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি ২২ ক্যারেটের দর ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে সোনার মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা ঠিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat