ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৩৪৪৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন গ্রীষ্মে জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশীপে দলগুলোর আকার বড় করার বিষয়ে অংশগ্রহণকালী দলগুলোর কোচদের সাথে আলোচনা করেছে উয়েফা। ফলপ্রসূ এই আলোচনার পর খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে ২৬জন করার সিদ্ধান্ত বিবেচনা করতে যাচ্ছে উয়েফা।
ইউরোতে খেলতে যাওয়া জাতীয় দলগুলোর কোচদের সাথে সাথে ডাসেলডর্ফে গতকাল আলোচনা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এক বিবৃতিতে উয়েফা এ সম্পর্কে জানিয়েছে, ‘কোচদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
দুইদিনের কর্মশালায় আলোচনার প্রেক্ষিতে সবকিছু চূড়ান্ত হবে। এরপর বিষয়টি উয়েফার জাতীয় দল প্রতিযোগিতা কমিটি ও পরবর্তীতে নির্বাহী কমিটিতে উত্থাপিত হবে। 
বর্তমানে প্রতিটি দলে সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় অন্তর্ভূক্ত হতে পারে। ২০২২ সালের সর্বশেষ টুর্নামেন্টে কোভিড পরবর্তী পরিস্থিতিতে আরো তিনজন অতিরিক্ত খেলোয়াড় দলভূক্ত করার এখতিয়ার ছিল। 
ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট প্রথমে ২৩ জনের দলের প্রতি সমর্থন দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ঘরোয়া মৌসুমের ব্যস্ত সূচী শেষে খেলোয়াড়দের বিষয়টি বিবেচনা করে আরো তিনজন খেলোয়াড় অন্তর্ভূক্ত করার উপর মত দিয়েছেন। এফএ কাপ, ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবার পর ২১ মে’র পরে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করবেন সাউথগেট। এই ম্যাচগুলোতে ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ই অংশ নিচ্ছে। জুনে ইংল্যান্ডের আরো দুটি প্রীতি ম্যাচ রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat