ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৩২৪৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার গ্রামে-গ্রামে চলছে ঈদের আনন্দ। প্রিয়জনের সান্নিধ্যে এসে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে। প্রবাসী থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ীসহ অন্য পেশার লোকজনও ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ছুটে চলেছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশন এবং শাসনগাছা বাস টার্মিনাল ঘুরে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
চট্রগ্রামের হালিশহরের বাসিন্দা রকিবুল ইসলাম, স্ত্রী সাথী ও ছেলে আদনানকে নিয়ে বুধবার কুমিল্লায় গ্রামের বাড়ি এসেছেন। জানালেন, চট্রগ্রাম থেকে ভালোভাবে গন্তব্যে পৌঁছতে পেরেছেন এ জন্য আল্লাহর দরবারে হাজার শোকরিয়া। মা-বাবা-ভাই-বোন আত্মীয়-স্বজন সর্বোপরি গ্রামের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর এতেই নিহিত ঈদের প্রকৃত আনন্দ।  কুমিল্লর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বুধবার পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি দাউদকান্দির ইলিয়টগঞ্জে রত্তনা করেছেন। তিনি জানান, ঈদের ছুটি পেয়ে তার বাচ্চারা খুব খুশি। দাদা বাড়ি গিয়ে ঈদ করার জন্য তারা খুবই উদগ্রীব। ঈদ যেন তাদের কাছে আলাদা আনন্দ নিয়ে এসেছে। সব সময় ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়িতে যেতেই হবে।
এদিকে শহর ও গ্রামের মুদি দোকানগুলোতে বাড়তি জায়গা নিয়ে বসানো হয়েছে ঈদের স্পেশাল বাজারের নানা ব্রান্ডের সেমাই, গরম মসলা, চিনিসহ রকমারি সামগ্রী। সকাল থেকে গভীর রাত অবধি ছোট্ট শহরে মানুষের আনাগোনা। পরিচিত মুখের সঙ্গে কুশল বিনিময় আর জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় চলছে। শহরের বিভিন্ন আড্ডার পয়েন্টে বেড়েছে বন্ধুদের ভিড়। কোথাও গোল হয়ে আবার কোথাও বা একসঙ্গে দাঁড়িয়ে আড্ডা চলছে শহরের টাউন হলের মাঠে, ভিক্টোরিয়া কলেজের সামনে, জিলা স্কুলের মাঠে, মসজিদের সামনে এ রকম আরো অনেক জায়গায়। সেসব জায়গায় পরিকল্পনা চলছে ঈদের দিনে কিভাবে কি করা যায়।
গরিব খেটে খাওয়া মানুষের ব্যস্ততাও বেড়েছে। বাসা বাড়িতে কাজ করা কাজলি বেগম সকালে কাজে এসেই আবার গৃহকর্ত্রীকে বলে চলে গেছে শহরের অশোকতলায় জাকাতের কাপড় আনতে। শহরের চৌরাস্তা, উপজেলা চত্বর, সিনেমা হল সংলগ্ন সড়ক, কোর্ট মোড়সহ বিভিন্ন পয়েন্টে বড় বড় ব্যানার টানিয়ে ঈদ শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন সংগঠন। সব মিলিয়ে কুমিল্লার চারিদিকে বইছে ঈদের আমেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat