ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ৫৬৮৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় বনপাড়া সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (সচিব) মোঃ সাইদুর রহমান অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, নীলফামারির পুলিশ সুপার আমিরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার (উপ সচিব) মোতাকাব্বির আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, চট্রগ্রামস্থ নাটোর সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান সপু ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর গোমেজ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি মো জিহাদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুসান এর প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার এবং প্রধান পর্যবেক্ষক মুরছালিন মিঠু।্
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে বর্তমানে ২৬ জন শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ আট বছর ধরে। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সূক্ষè চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধির পথে।
অনুষ্ঠানে ৪১ এবং ৪৩তম বিবিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নাটোরের বাসিন্দাদের সংবর্ধনা প্রদান এবং ৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্ত্তিকৃত ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।  
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat