ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২৩৪৩২৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্কাউটিংয়ের মূল দর্শন,কর্মসূচি ও কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে সকল শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীর প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে জাতীয় স্কাউট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে যে অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন ও নানান ধরনের পরিবর্তন হচ্ছে ।  সেগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হলে সেগুলোকে মেনে ,সামনের দিকে এগিয়ে যেতে হলে ,বিশেষ করে নিজেদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হলে স্কাউটিংয়ের যে প্রশিক্ষণ, যে ধরনের এক্সপোজার শিক্ষা দেওয়া হয়,স্কিল থেকে শুরু করে সেগুলো আমাদের এ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষামন্ত্রী বলেন, শুধূমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ফলাফল দিয়ে বা পাঠ্যপুস্তকের লেখাপড়া দিয়ে কিন্তু আমরা স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে পারবো না। আর স্মার্ট জেনারেশন সৃষ্টি করতে না পারলে চতুর্থ শিল্পবিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নিতে আমাদের প্রজন্মের অনেক কষ্ট হবে। তিনি অভিভাবকদের নিজ নিজ সন্তানকে স্কাউটিংয়ে সম্পৃক্ত করার আহবান জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat