ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর ডোমার ও সৈয়দপুর উপজেলায় ৩ হাজার ১৭০ জন চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ডোমার উপজেলা পরিষদ হলরুমে ২ হাজার ৮৫০ জন পাট চাষির মাঝে ৬ কেজি করে ইউরিয়া এবং ৩ কেজি করে টিএসপি ও এমওপি সার প্রদান করা হয়।
‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব সার বিতরণ করা হয়। সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর সৈয়দপুরে ৩২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় ১২০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও ৪০ কেজি করে সার এবং ২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি সার ও বালাইনাশক ঔষধ ক্রয়ের জন্য ২০০ টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat