ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-২০
  • ৩৪৪৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থিম্পুতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৩য় পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা এক সভা (ফরেন অফিস কনসালটেশন) অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ ও ভুটানের মধ্যে এ পর্যালোচনা সভা ২০ এপ্রিল থিম্পুতে অনুষ্ঠিত হয় বলে- আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  
সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন- বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভুটান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভুটানের পররাষ্ট্র সচিব মিস পেমা  চোডেন। উক্ত সভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং ভুটানে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত  শিব নাথ রায় উপস্থিত ছিলেন। 
উভয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থের  সকল বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, বিনিয়োগ, সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, পর্যটন, সংস্কৃতি এবং শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হন। উভয় পররাষ্ট্র সচিব ভুটানের রাজার সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় গৃহীত সিদ্ধান্ত এবং সমঝোতা স্মারকগুলোর দ্রুত বাস্তবায়নের উপায়  নিয়েও আলোচনা করেন এবং খুব শিগগিরই ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত  নেন। 
বাংলাদেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটানে বিদ্যমান ফি কমানোর অনুরোধ করেন। ভুটান বিষয়টি নিয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছে। দুই পক্ষ পর্যটন বৃদ্ধি এবং দুই দেশে’র জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।  
এ সময় ভুটানের পররাষ্ট্র সচিব পেমা চোডেন দু’দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনার উপর জোর দেন। 
তিনি উল্লেখ করেন, ভুটান বাংলাদেশের সাথে আরও বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে চায়। 
উভয় পররাষ্ট্র সচিব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিযে আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে, উভয় দেশ সার্ক ও বিমসটেক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাবে। 
এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি.এন. ধুংগেল এর সাথেও বৈঠকে করেন। তারা বাণিজ্য ও বিনিয়োগ, কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ খাতে সহযোগিতা, স্বাস্থ্য ও শিক্ষায় সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভুটানকে বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল যান চলাচল চুক্তি (বিবিআইএন এমভিএ) কাঠামোতে পুনরায় যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।  
পররাষ্ট্র সচিব থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ও আবাসিক নির্মাণ প্রকল্পের চলমান নির্মাণ কাজের অগ্রগতি দেখতে নির্মাণস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat