ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ২৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের এক সামরিক ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনের এমন পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন। 
মার্কিন পররাষ্ট্র বিভাগ পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ইসরাইলের একটি ইউনিটকে সামরিক সহায়তা বন্ধের সুপারিশ করেছে- এমন প্রতিবেদনের ব্যাপারে ইতালিতে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত দেন।
ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসের চালানো ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার আগে মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ আসে।
বিস্তারিত কিছু উল্লেখ না করে ব্লিঙ্কেন বলেন, তার বিভাগ মানবাধিকার লঙ্ঘন করা বিদেশি নিরাপত্তা বিভিন্ন ইউনিটকে সামরিক সহায়তা পাঠানো নিষিদ্ধ করা আইনের আওতায় তদন্ত করছে। 
তারপর তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এটা বলা ন্যায় সঙ্গত যে- আপনারা  খুব শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন।’
২০২২ সালের শেষের দিকে মার্কিন পররাষ্ট্র বিভাগ ইসরাইলে থাকা তাদের দূতাবাসের কর্মীদের পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নেটজাচ ইহুদা ব্যাটালিয়নের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat