ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৪
  • ২৩৪৩৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 চীনের আনহুই প্রাদেশিক পিপল'স কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ওয়েই ঝিয়াওমিং আজ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশে বৈদ্যুতিক প্লান্ট, সড়ক ও যোগাযোগ, সেতু ও রেলপথ নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা প্রশংসাযোগ্য। 
নবায়নযোগ্য জ্বালানীতে চীন দক্ষতা অর্জন করেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বাংলাদেশে সোলার ও কৃষি প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগে চীনের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকসহ অনেক পণ্যের সারাবিশ্বে সুনাম রয়েছে, চীন সেসকল পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে। দু’দেশের বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য আনতে চীনা বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্যের শূল্কমুক্ত প্রবেশাধিকার প্রয়োজন।
রোহিঙ্গা ইস্যুতে শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি হচ্ছে ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়।’ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের বড় অংশকে বাংলাদেশে বাসস্থানের সুযোগ দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন। রোহিঙ্গা সম্প্রদায়কে তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা প্রয়োজন।
বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে চীনের ভাইস চেয়ারম্যান বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী। বন্ধুপ্রতীম বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা সবসময়ই ইতিবাচক বলেও তিনি মন্তব্য করেন।
এসময় বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাস, সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat