ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ২৩৩৪৪৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলার নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন। ওয়াশিংটন কয়েক মাসের সীমিত আমেরিকান সহায়তার শূন্যস্থান পূরণ করতে এই সহায়তা ঘোষণা দিয়েছে।
রাশিয়ার অগ্রগতি আটকাতে ইউক্রেনের জন্য নতুন তহবিল প্রদানের জন্য একটি বিলম্বিত বিলে জো বাইডেনের স্বাক্ষর করার ঠিক পরে ১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার পর এই সপ্তাহে এটি দ্বিতীয় প্যাকেজ।
কিয়েভের কয়েক ডজন আন্তর্জাতিক সমর্থকদের একটি ভার্চুয়াল বৈঠক শেষে অস্টিন সাংবাদিকদের বলেন, ‘আমি ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগের মাধ্যমে আজকে ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিশ্রুতি ঘোষণা করতে পেরে আনন্দিত।’
‘এটি আজ পর্যন্ত আমাদের প্রতিশ্রুত সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ’ এ কথা উল্লেখ করে অস্টিন বলেছেন, এতে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার-ড্রোন সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, রক্ষণাবেক্ষণ এবং টেকসই সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার ঘোষিত ১ বিলিয়ন প্যাকেজের বিপরীতে বিশেষ আইটেমগুলো মার্কিন মজুদ থেকে সরবরাহ করা হবে, সর্বশেষ সহায়তা প্রতিরক্ষা শিল্প থেকে সংগ্রহ করা হবে। এ কারণে এই যুদ্ধাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে আরও বেশি সময় লাগবে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের একটি প্রধান সামরিক সমর্থক। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে কয়েক বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat