ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ২৩৪৩৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ রাফা শহরে ইসরাইলের অভিযানের বিষয়ে আমেরিকার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও এ অভিযানের বিরোধী।
ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আলোচনাকালে বুধবার ব্লিংকেন যুক্তরাষ্ট্রের এ  অবস্থানের কথা জানান।
যদিও নেতানিয়াহু রাফা অভিযান চালানোর বিষয়ে অনড়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, ব্লিংকেন রাফা অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ব্লিংকেন দুদিন আগেও রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানের কথা জানিয়েছিল।
গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর ব্লিংকেন সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। তিনি জেরুজালেম অফিসে নেতানিয়াহুর সাথে আড়াইঘন্টা  কথা বলেন। প্রথমে একাকী পরে সঙ্গীসহ তিনি নেতানিয়াহুর সাথে বৈঠক করেন।
এদিকে নেতানিয়াহু মঙ্গলবার রাফায় হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও রাফায় তিনি অভিযান চালাবেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ  পর্যন্ত ৩৪ হাজার ৫৬৮ফিলিস্তিনী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat