ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৩২৩৪৩৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিন দিনের সরকারি সফরে আজ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা পৌঁছেছেন।
সরকারি সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরকারি ফেসবুক পেজে বলেছে, ‘ঢাকায় অবস্থানকালে  ডোনাল্ড লু পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।’
এর আগে মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছিল, লু’র সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, অবারিত এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থন প্রদর্শন করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করতে লু সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে সাক্ষাত করবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লু’র সফরকালে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মার্কিন প্রশাসন থেকে যারাই এখানে আসবেন ঢাকা একসঙ্গে কাজ করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কেউ ঢাকা সফরে আসলে আমরা আমাদের (বাংলাদেশ-যুক্তরাষ্ট) সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করব।’
লু’র আজ রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat