ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ২৩৪৩৩৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। 
গত রোববার ইরানের একটি প্রতিনিধি দল কক্সবাজরের উখিয়ায় রোহিঙ্গাদের ৪ নম্বর ক্যাম্পে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনীর দপ্তরের প্রতিনিধি ড. সাইয়্যেদ আলীযাদেহ মাহদি মুসাভী। 
ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস সংস্কৃতি কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এসব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনীর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এই খাদ্য সহায়তা পাঠানো হয়। 
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইরানের প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গারা ২০১৭ সালের আগস্টে বৃহৎ আকারে সঙ্কটে পড়ে। এরপর থেকেই এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat