ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৩৪৪৫৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ততা এবং বিশ^কাপকে সামনে রেখে বিশ্রামের প্রয়োজনে দলের মূল খেলোয়াড়দের ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (ডব্লিউআইসি)। 
বিশ^কাপ দলে থাকা সাতজন ক্রিকেটারের সুযোগ হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। তারা হলেন- নিয়মিত অধিনায়ক রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, আলজারি জোসেফ, শেরফানে রাদারফোর্ড, নিকোলাস পুরান ও শাই হোপ। 
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অধিনায়ক পাওয়েল ও হেটমায়ার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে জোসেফ, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল ও রাদারফোর্ড। আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে রাজস্থান, ব্যাঙ্গালুরু ও কলকাতা। এজন্য প্লে-অফের খেলা নিয়ে ব্যস্ত থাকবেন তারা। 
ব্যাঙ্গালুরু ও কলকাতা আইপিএলের ফাইনালে উঠতে না পারলে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিবেন জোসেফ ও রাদারফোর্ড। 
লক্ষেèৗ সুপার জায়ান্টসের হয়ে পুরান এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন হোপ। তাদের দল প্লে-অফে উঠতে না পারায় দেশে ফিরেছেন দুজনই। কিন্ত বিশ^কাপের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।
দক্ষিণ আফ্রিকা সিরিজে রাখা হয়েছে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া কাইল মায়ার্স ও ম্যাথু ফোর্ডকে। প্রোটিয়াদের বিপক্ষে আশানুরুপ পারফরমেন্স করতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিশ^কাপ দলের রিজার্ভ তালিকায় জায়গা করে নিতে পারবেন তারা। 
নতুন অধিনায়ক ব্র্যান্ডন কিংয়ের নেতৃত্বে আগামী ২৪, ২৬ ও ২৭ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল : ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রোস্টন চেজ, অ্যালিক আথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat