ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৪৩৪৫৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম এ ঘোষণা দিয়েছে। তবে সরকারিভাবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।
ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্যে তাঁর দায়িত পালনের সময়ে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন।
অন্যান্য সংবাদ ম্ধ্যামও খবরটি প্রকাশ করে।
রোববার পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  
তিনি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে সেখানে যান। এ সময়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও সেখানে ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হলেও অন্য দু’টি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
দুর্ঘটনার পরপরই ৭৩টি উদ্ধারকারী দল কাজ শুরু করে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সোমবার সকালে হেলিকপ্টারটিকে খুঁজে পাওয়ার পর এতে কোন ‘প্রাণের চিহ্ন নেই’ বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat