ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৫৬৫৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হেলিকপ্টার দুর্ঘটনায় সোমবার ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্প্রতি ইরানকে তিনি ব্রিকস গ্রুপে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন।
রামাফোসা বলেন, ‘একটি জাতির জন্য এটি একটি নজীরবিহীন, অকল্পনীয় মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। রামাফোসা রাইসিকে একজন অসাধারণ নেতা দাবি করে বলেন, তার সাথে দক্ষিণ আফ্রিকা দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে।’ 
খবর এএফপি’র।
রামাফোসা ২০১৫ সালে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে ইরান সফর করেন এবং ২০২৩ সালে জোহানেসবার্গে ব্রিকস গ্রুপের একটি শীর্ষ সম্মেলনে রাইসিকে স্বাগত জানান। ওই সম্মেলনে ইসলামী প্রজাতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়।
ইরান গত জানুয়ারিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আন্তঃসরকারি ফোরামের পূর্ণ সদস্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat