ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ৪৪৫৪৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে নিয়েই আর্জেন্টিনার ২৯ সদস্যের দল ঘোষনা করা হয়েছে। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে আগামী ৯ জুন প্রস্তুতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডর ও পাঁচদিন পর মেরিল্যান্ডের ল্যান্ডোভারের ফেডএক্স ফিল্ডে গুয়াতেমালার মোকাবেলা করবে বিশ^ চ্যাম্পিয়নরা।
কোচ লিওনেল স্কালোনি ২০২২ বিশ^কাপ জয়ী দলের ২২ জন খেলোয়াড়কেই এই দলে রেখেছেন, যার মধ্যে মেসি ছাড়াও আরো রয়েছেন বেনফিকার ফরোয়ার্ড এ্যাঞ্জেল ডি মারিয়া। তবে এই দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, হুয়ান ফোয়েথ ও থিয়াগো আলমাডা।
আগামী ১৫ জুন কোপা আমেরিকার দলগুলোর চূড়ান্ত দল ঘোষনার শেষ তারিখ। গত সপ্তাহে কনমেবল জানিয়েছে দলের আকার বাড়িয়ে ২৩ জন থেকে ২৬ জন পর্যন্ত করা যাবে।
বর্তমান বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই বর্তমান দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন। আগামী ২০ জুন আটালান্টায় কানাডা অথবা ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরের রাখার মিশন শুরু করবে। পাঁচদিন পর নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে চিলি ও ২৯ জুন ফ্লোরিয়ার মিয়ামি গার্ডেন্সে পেরুর মোকাবেলা করবে।
কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচের জন্য আর্জেন্টাইন দল :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্র্যাংকো আরমানি, জেরোনিমো রুলি
ডিফেন্ডার : গনজালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলারডি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস এ্যাকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো
মিডফিল্ডার : গুইডো রড্রিগুয়েজ, লিনড্রো পারেডেস, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, রডরিগো ডি পল, এক্সেকুয়ের পালাসিওস, এনজো ফার্নান্দেজ, গিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন কারবোনি
ফরোয়ার্ড : এ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, এ্যাঞ্জেল কোরেয়া, আলেহান্দ্রো গারাঞ্চে, নিকোলাস গনজালেজ, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat