ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২১
  • ২৩৪৩৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি হিসেবে ৬ ক্যাটাগরির ২০টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করবে শিল্প মন্ত্রণালয়। 
আগামী বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প প্রতিষ্ঠানসমূহের মালিক অথবা প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে। 
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
ছয় ক্যাটাগরির ২০ শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তা হিসেবে মনোনীত হয়েছে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৬টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৩টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ১টি।  
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে সম্মিলিতভাবে ১ম হয়েছে তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো ইকোটেক্স লিমিটেড, প্রাণ ডেইরী লি. ও মীর আক্তার হোসেন লিমিটেড, ২য় হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি. এবং যৌথভাবে ৩য় হয়েছে স্নোটেক্স আউটারওয়্যার লি. ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। 
মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে বেঙ্গল পলি এন্ড পেপার স্যাক লিমিটেড, ২য় হয়েছে বসুমতি ডিষ্ট্রিবিউশন লি. এবং ৩য় হয়েছে এপিএস এ্যাপারেলস লি.। 
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে ১ম হয়েছে দ্যি রিলায়েবল বিল্ডার্স ও কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানী লিমিটেড,  ২য় হয়েছে রংপুর ফাউন্ড্রী লি. এবং ৩য় হয়েছে গুনজে ইউনাইটেড লি.। 
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে ফারিহা গ্রীন মুড লেদারস্ লিমিটেড,  ২য় হয়েছে এ.বি.এম ওয়াটার কোম্পানী এবং ৩য় হয়েছে ডীপলেড ল্যাবরেটরিজ লি.।
 কুটির শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে ব্লু-স্টার এগ্রো প্রোডাক্ট এন্ড ইন্ডাস্ট্রিজ, ২য় হয়েছে প্রীতি বিউটি পার্লার এবং ৩য় হয়েছে লেহাজ সালমা যুব মহিলা কল্যাণ সংস্থা। 
হাইটেক শিল্প ক্যাটাগরিতে ১টি মাত্র প্রতিষ্ঠান বিজ সলুশনস লি. নির্বাচিত হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat