ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৪৩৫৪৪৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী সীমানার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ৯ দিনেও তার জ্ঞান ফেরেনি। এর মধ্যেই গতকাল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে তাকে পরীক্ষা–নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানান অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী।
৯ দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর এই অভিনেত্রীর সার্জারি করা হয়। তার পর থেকেই তিনি আইসিইউতে। এর মধ্যে জটিল আকার ধারণ করেছে কিডনি সমস্যা। এখন সমস্যা আরও বাড়ছে বলে জানান এজাজ। 
তিনি বলেন, ‘গতকাল এখানে ভর্তি করিয়েছি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। অবস্থা ভালো নয়, আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।’ 
আট দিন ধরে এই অভিনেত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত মঙ্গলবার চিকিৎসকের বরাত দিয়ে সীমানার ছোট ভাই এজাজ বিন আলী  বলেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শনিবার সার্জারি করা হয়।
তার পর থেকেই আপু হাসপাতালের আইসিইউতে রয়েছে। কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতাল থেকে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তাদের আর করার কিছু নেই।’
তখন তারা চিন্তা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করার কথা। গতকাল থেকেই এখানে চিকিৎসা চলছে।সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। 
কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি। দুবার মা হওয়ার কারণে তাঁর এই দীর্ঘ বিরতি। বিরতি ভেঙে গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat