ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৩৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারাদেশে জনসংখ্যার অনুপাতে করদাতার সংখ্যা কম। তাই স্থানীয় পর্যায়ে কর প্রদানের জন্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে হবে। 
তিনি বলেন, আয়কর মেলায় জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যেতে হবে। স্থানীয় সরকার পর্যায়ে আয়কর প্রতিনিধির মাধ্যমে হেল্পডেস্ক তৈরি করলে তৃণমূল পর্যায়ে রাজস্ব আহরণ সহজতর ও ফলপ্রসূ হবে।
জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক, ২০২৪’ এর আওতায় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৭ ও ৮ অনুষ্ঠিত হয়। 
স্পিকার বলেন, বাজেট ডিব্রিফিং সেশনে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যগণ সারাদেশে টিআরপি (ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার) নেটের আওতায় কর আহরণ ও কর প্রদানে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 
তিনি বলেন, সংসদ সদস্যগণ বাজেট ডিব্রিফিং সেশনে অংশ নিয়ে অধিবেশনে বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। 
পরবর্তীতে ‘করনীতি ও এর সংস্কার: প্রেক্ষিত এলডিসি থেকে উত্তরণ’ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান আলোচনা করেন এবং 'স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণে জনপ্রতিনিধিদের ভূমিকা' বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, এমপি আলোচনা করেন।
সেশনে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, এমপি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, এমপি এবং অনুমিত হিসাব কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম, এমপি উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মার্গা পিটারাসও সেশনে উপস্থিত ছিলেন। 
বাজেট ডিব্রিফিং সেশনে মো. শাহরিয়ার আলম, এমপি, কানন আরা, এমপি, দৌপদী দেবী আগরওয়ালা, এমপি, নূর মোহাম্মদ, এমপি, আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী, এমপি, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বীরপ্রতীক, এমপিসহ সংসদ সদস্যগণ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামুর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat