ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৩৪৪৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের উন্নয়ন ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামরান পরিবারের উদ্যোগে ২ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে  আজ শনিবার সকাল ১১টায় খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের মাটি ও মানুষের সাথে মিশে আছেন। সিলেটবাসী এখনও বদর উদ্দিন আহমদ কামরানকে ভুলতে পারেনি। আজীবন মানুষ তার কথা স্মরণ করবে। সিলেটের উন্নয়ন ও রাজনৈতিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামরান পরিবারের উদ্যোগে ২ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়।
মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
 মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে এ ছাড়াও  উপস্থিত ছিলেন- সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এলাকার মুরব্বীয়ান, যুব সমাজ ও পরিবারের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের ইমাম মো. শাহ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat