ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২১
  • ২৪৩৪৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পীরগঞ্জ উপজেলায় শুক্রবার ভোররাতে ও বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। 
এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রংপুর-ঢাকা মহাসড়কের শায়েস্তাপুরে এবং শুক্রবার ভোররাত সাড়ে চারটায় মাদারহাটে এ দু’টি দুর্ঘটনা ঘটে। 
বৃহস্পতিবার রাতে নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুরের হযরতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু  মিয়া (৩০), পীরগাছার চাঁদ চৌধুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও অজ্ঞাত একব্যক্তি। 
অন্যদিকে, শুক্রবার ভোররাতে রংপুরের পীরগাছার নারায়নপুরের আব্দুল মতিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) নিহত হন। 
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জের শায়েস্তাপুরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের (চট্রগ্রাম ব ১১-০২৪৫)  পিছনে বেস্ট ওয়ান পরিবহনের একটি বাস (রংপুর ব ১১-০০০৫) ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের বাসটির পিছনের অংশ ও বেস্ট ওয়ান পরিবহনের বাসটির   সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রায় ২০জন যাত্রী আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় অজ্ঞাতনামা একজনের মৃত্যু ঘটে। রাতেই আশংকাজনক অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া ও রফিকুল ইসলামের মৃত্যু ঘটে। 
তিনি জানান, নিহত মিন্টু ও রফিকুলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অজ্ঞাতনামা একব্যক্তির মরদেহ এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। 
অন্যদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 
অপরদিকে, আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টায় পীরগঞ্জে ঢাকা- রংপুর মহাসড়কের মাদারহাটে অজ্ঞাতনামা গাড়ীর পিছনে নারায়নগঞ্জ থেকে বাসা-বাড়ির মালামাল নিয়ে আসা একটি পিকআপ  (ময়মনসিংহ  ন ১১-০৩৪৭)  ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়। পুলিশ ও স্থানীরা আহতের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ওই মালামালের মালিক আশরাফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat