ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৩৪৬৫৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই জন মেয়র নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার একথা জানিয়েছে।
গুয়েরেরো রাজ্যের আরেক মেয়র সালভাদর ভিল্লালবা ফ্লোরেসকে হত্যার কয়েকদিন পরই মালিনাল্টেপেকের প্রতিনিধিত্বকারী অ্যাকাসিও ফ্লোরেসের হত্যাকান্ডটি ঘটে। মেয়র সালভাদর ভিল্লালবা ২ জুনের ভোটে নির্বাচিত হয়েছিলেন। অ্যাকাসিও ফ্লোরেস ফ্লোরেস একটি আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।  
একজন মানবাধিকার কর্মী এএফপিকে জানিয়েছেন, মাথার পিছনে গুলির ক্ষতসহ ফ্লোরেসের মৃতদেহ মালিনাল্টেপেকের একটি ভ্যানের পিছন থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার একটি আদিবাসী গ্রামে আটক হওয়ার পর এই অধিকারকর্মী রাজনীতিবিদকে মুক্ত করার জন্য আলোচনায় জড়িত ছিলেন।
গেরেরোর পাবলিক প্রসিকিউটর বলেছেন,তদন্তে একটি সম্ভাব্য জমির মালিকানা বিরোধের জেরে ক্রমবর্ধমান হত্যাকান্ডের বিষয়টি বেরিয়ে এসেছে।
একটি বেসরকারি সংস্থা ডেটা সিভিকা অনুসারে, গত সেপ্টেম্বর থেকে মেক্সিকোর প্রচারাভিযানের মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রায় ৩০ জন রাজনৈতিক প্রার্থীকে হত্যা করা হয়েছে।
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থানের কারণে মাদকচক্রদের সহিংসতায় সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্যগুলোর মধ্যে গুয়েরেরো একটি। এখানে প্রায়ই হত্যাকান্ড ঘটে থাকে। ২০২৩ সালে এ অঞ্চলে ১,৮৯০টি হত্যাকান্ড ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat