ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৪৩৪৫৪৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। রোগী হাসপাতালে আসে সুস্থ হতে, নষ্ট-পঁচা খাবার খেয়ে যেন আরো অসুস্থ না হয়, সেদিকে নজর দিতে হবে। 
আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
খাদ্য মন্ত্রী বলেন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে ডাক্তার ও কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ডাক্তারের একটু ভালো ব্যবহার রোগীদের দ্রুত সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হাসপাতালে সেবা নিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে। 
সাধন চন্দ্র আরো বলেন, অহেতুক এন্টিবায়োটিক ঔষুধ প্রেসক্রিপশন করা থেকে ডাক্তারদের বিরত থাকতে হবে। এন্টিবায়োটিক ব্যবহার দীর্ঘমেয়াদে রোগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। সরকারি ঔষধ বিনামূল্য বিতরণের জন্য হাসপাতালে দেওয়া হয়, এটি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা- তা মনিটরিং করতে হবে। একই সাথে যে ঔষধ প্রয়োজন নেই, কেন্দ্রীয় ঔষধাগারে সে ঔষধের চাহিদা প্রেরণ না করার পরামর্শ দেন তিনি।
নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat