ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৩২৪৩৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরকালে গৃহীত চুক্তির ধারাবাহিকতায় মস্কো পিয়ংইয়ংয়ের সাথে সম্ভাব্য সব ক্ষেত্রে সম্পর্ক আরো উন্নয়ন ও গভীর করতে চায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের একথা বলেন। খবর তাসের।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরের সময় যে চুক্তি হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সাথে সম্ভাব্য সকল ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন ও গভীর করতে চাই।’
পেসকভ উত্তর কোরিয়ার সামরিক একাডেমী প্রতিনিধিদলের রাশিয়া সফরের ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়ার সুপারিশ করেছেন।
পুতিন ১৮-১৯ জুন উত্তর কোরিয়া সফর করেন। এটি ছিল তার রাষ্ট্রীয় সফর। গত সেপ্টেম্বরে রাশিয়া সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্টকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
খবরে বলা হয়, পুতিনের সফরের অংশ হিসাবে দেশ দুটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও বিজ্ঞানে সহযোগিতা করার এবং তুমান্নায়া নদীর উপর একটি হাইওয়ে সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat