ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৪৩৪৫৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বর্ষণে ছয়জনের মৃত্যু ঘটেছে। এদিকে দেশটিতে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেগাসিটি চংকিং এর কাছের দিয়ানজিয়াং কাউন্টিতে প্রবল বর্ষণ হয়।
কাউন্টি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, বৃহস্পতিবার দুপুর ১:৫০টা  পর্যন্ত ভূমিধসের ঘটনায় চারজন এবং পানিতে ডুবে আরও দুজন মারা গেছে।
সিনহুয়া জানায়, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭০ জনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তারা আরো জানায়, দিয়ানজিয়াংয়ের বিভিন্ন এলাকায় ২৫৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ছিল এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত।
এদিকে চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরের বেশিরভাগ অংশে তীব্র তাপমাত্রা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat