ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৪৩৪৫৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে সৈন্যরা তিন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। বিরোধপূর্ণ উত্তরাঞ্চলীয় এই অঞ্চলে ক্রমবর্ধমান হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। দেশটির সেনাবাহিনী এই কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।
ভারতীয় সেনাবাহিনীর চিনার সৈন্যদল রোববার রাতে বলেছে, কাশ্মীরের কুপওয়ারা জেলায় ‘অনুপ্রবেশ বিরোধী অভিযানে’ তিনজন নিহত হয়েছে। সেখান থেকে বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে।
ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের সম্পূর্ণ অংশকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দ’ুটি তিনটি যুদ্ধ জড়িয়ে পড়তে দেখা গেছে।
নয়াদিল্লি এবং ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে জঙ্গিবাদ এবং গুপ্তচরবৃত্তির জন্য পরস্পরকে অভিযুক্ত করে থাকে।
এদিকে বিদ্রোহী বিভিন্ন গ্রুপ এই অঞ্চলের স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসছে।
বিতর্কিত অঞ্চলটিতে বিভিন্ন সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat