ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৩২৪৩৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাহামার নাগরিক এক নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। এয়ারপোর্ট সূত্র জানায়, স্ট্যালিয়া শান্তেই নামে এ যাত্রী গত ১২ জুলাই এমিরেটস-এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই-এ করে ১৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে তিনি কোনো লাগেজ ছাড়াই হোটেলে চলে যান। আজ সকাল সাড়ে ১০টায় এ যাত্রী তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় তার ব্যাগেজ তল্লাশী করে একটি ইউপিএস-এর ভিতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেন-এর প্যাকেট পাওয়া যায়। এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স তাকে আটক করেছে।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ  জানান, বাহামার এ নারী আন্তর্জাতিক মাদক কারবারি চক্রের সদস্য বলে আমরা ধারণা করছি। ফলে প্রথম দিন কোনো লাগেজ ছাড়া বেরিয়ে হোটেলে চলে গেলেও তিনি আমাদের এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্স-এর নজরদারিতে ছিলেন। আজ লাগেজ নিতে এলে অত্যন্ত সতর্কতার সাথে তার লাগেজ স্ক্যান করলে ইউপিএস-এর ভিতর কৌশলে লুকানো ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেটটি ধরা পড়ে।
আটক কোকেনের আনুমানিক মূল্য সম্পর্কে ধারণা নেই জানিয়ে তাসলিম আহমেদ বলেন, অনেক দিন ধরে আমরা এ ধরণের বেশ কিছু যাত্রীর ওপর নজর রাখছি। আটক নারী কোনো মাদক পাচার চক্রের সদস্য হতে পারেন। আমরা চক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat