ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৪৩৪৫৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি  টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলে ইতোমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তাওহিদ হৃদয়। তবে এখনও জাতীয় দলের চলমান ক্যাম্পে যোগ দেননি তারা। 
একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্র মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এখনও দেশে ফিরে আসেননি তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজ নিজ দলের হয়ে খেলতে দেশ ছেড়েছিলেন এই পাঁচ ক্রিকেটার।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের তাসকিন, ডাম্বুলা সিক্সার্সের হয়ে হৃদয়-মুস্তাফিজ, ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলেছেন পেসার শরিফুল। এলপিএলে ভালো পারফরমেন্স করতে পারেননি এই চার খেলোয়াড়ের কেউই। বাজে পারফরমেন্সের কারনে বাধ্য হয়ে তাদের একাদশে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। 
৪ ম্যাচে ওভার প্রতি ১১ দশমিক ০৬ রান করে দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। শরিফুল ৫ ম্যাচে এবং তাসকিন তিন ম্যাচে সমান ৪টি করে উইকেট নেন। তবে তারা ছিলেন ব্যয়বহুল । ব্যাট হাতে হতাশ করেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হৃদয়। এলপিএলে ডাম্বুলার হয়ে ৩ ম্যাচে মাত্র এক রান করেন তিনি। 
প্রথম দেশে ফিরে আসেন শরিফুল। টুর্নামেন্ট শেষে দেশে ফিরেন বাকি তিনজন। গল মার্ভেলাসকে ৯ উইকেটে হারিয়ে  এলপিএলের শিরোপা জিতে নেয় জাফনা কিংস। 
এদিকে মেজর লিগে হতাশাজনক পারফরমেন্স করেছেন বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা সাকিব। লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে চার ম্যাচে খেলেছেন তিনি। ঐ চার ম্যাচের তিনটিতেই হেরেছে তার দল। পঞ্চম ম্যাচের একাদশ থেকে সাকিবকে বাদ দেওয়ার পর জয়ের দেখা পায় লস অ্যাঞ্জেলেস।  
৪ ম্যাচে ব্যাট হাতে ১২৫ স্ট্রাইক রেটে মাত্র ৬০ রান এবং বল হাতে ১১ দশমিক ১০ ইকোনমি রেটে মাত্র ১টি উইকেট নেন সাকিব। এমনকি কোন ম্যাচেই তাকে ৪ ওভারের কোটা পূরণ করতে দেননি অধিনায়ক সুনীল নারাইন।
এখনও যুক্তরাষ্ট্রে থাকা সাকিব, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে আগামীকাল (শুক্রবার) কানাডায় যাবেন বলে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন। তারকা এ অলরাউন্ডার কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat