ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ১৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সহিংসতাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের মদতদাতা, উস্কানিদাতা এবং যারা ফায়দা লুটতে চেয়েছে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
জামাত-বিএনপি সুসংগঠিতভাবে কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ধ্বংস-নৈরাজ্য চালিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা স্বাধীনতা বিরোধী চক্র, তারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল। আমাদের কাছে তথ্য রয়েছে তাদের উদ্দেশ্যেই ছিল রাষ্ট্রকে অকার্যকর করা। তিনি আরও বলেন, পুলিশ প্রথমে টিয়ারশেল, এরপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং ছররা গুলি করেছে। কিন্তু দুস্কৃতিকারীরা অ্যানাউন্স করে আন্দোলনকারীদের বলেছে এগুলোতে কিছু হয় না, এগিয়ে চলো। একদম যুদ্ধ ক্ষেত্রের মত অবস্থা হয়েছিল। তারা আন্দোলনের সামনে ছোট ছোট শিশুদের নিয়ে এসেছিল। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তাজহাট থানা, ডিসি ক্রাইম ও ডিবি অফিস, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহানগর শ্রমিকলীগ অফিস এবং মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। পদ্মাসেতুর গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেতু ভবনে। সেখানে আগুন দেওয়া হয়েছে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসের টোলপ্লাজায় আগুন দেওয়া হয়েছে।  আমরাও নানা আন্দোলনে ছিলাম। কখনো দলীয় অফিস, থানা ভাংচুর ও অগ্নিসংযোগ করিনি। 
কারফিউ নিয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। প্রতিদিনই আলোচনা করে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে।
সভায় ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম, পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাকিল আহমেদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান। 
এর আগে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ ও ডিবি কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat