ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৩৪৫৪৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সেই লক্ষ্য পূরণের পর ফাইনালে খেলার সুযোগ ছিল টাইগ্রেসদের সামনে। ফাইনালে যেতে ভারত বাধা টপকাতে হতো বাংলাদেশকে। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই বাধা টপকাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।  
শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। 
অধিনায়ক জ্যোতি কিছুটা প্রতিরোধ গড়েন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জ্যোতি ৫১ বলে ৩০ ও স্বর্ণা আক্তার করেন ১৮ বলে ১৯ রান। ভারতের পক্ষে রেনুকা সিং ও রাধা যাদব নেন ৩টি করে উইকেট। 
৮১ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার শেফালি ভর্মা ও স্মৃতি মান্ধানা। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তারা। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন স্মৃতি। 
বাংলাদেশি বোলারদের কোনো সুযোগ না দিয়ে ৫৪ বল হাতে রেখে ১০ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দুই ভারতীয় ওপেনার। স্মৃতি ৩৯ বলে ৫৫ ও শেফালি ২৮ বলে করেন ২৬ রান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat