ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ৭৬৬৫৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হতে শুরু করেছে। শনিবার উপকূলরক্ষীরা এই কথা জানিয়েছে। ফিলিপাইনের পতাকাবাহী ট্যাংকারটি ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে বৃহস্পতিবার ম্যানিলা উপকূলে ডুবে যায়।
এরআগে কর্তৃপক্ষ ট্যাংকারের তেল সাগরে ছড়িয়ে পড়া রোধকল্পে প্রাণান্তকর চেষ্টা করার কথা জানিয়েছিল।কিন্তু, উপকূলরক্ষীদের মুখপাত্র রিয়ার এডমিরাল আরমান্দো বালিলো বলেছেন, ডুবুরিরা জাহাজের তলদেশে সামান্য ফুটো দেখেছেন। তবে এটি এখনও উদ্বেগজনক নয়।
উল্লেখ্য, এমটি টেরা নোভা নামের ট্যাংকারটি ইলোইলো শহরে যাচ্ছিল। পথিমধ্যে ম্যানিলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এটি ডুবে যায়।
বালিলো বলেছেন, ট্যাংকারে থাকা সব তেল ছড়িয়ে পড়লে তা হবে ফিলিপাইনের ইতিহাসে তেল ছড়িয়ে পড়ার বৃহত্তম ঘটনা।
এতে ম্যানিলা শহর ক্ষতিগ্রস্ত হওয়ারও বিরাট ঝুঁকি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।ফিলিপাইনের ইতিহাসে এই যাবতকালের সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় আট লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ মিন্দোরে উপকূলে ডুবে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat