ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে আজ গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও স্বেচ্ছাসেবক লীগের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর সকাল ৯টায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদারের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানায় নেতা-কর্মীরা।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র জয়ের দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদারের সভাপতিত্বে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিকুজ্জামান চৌধুরী, হেলাল কাজী, অ্যাডভোকেট মফিজ, ইকরামুজ্জামান, সাজ্জাদুর রহমান, কামাল হোসেন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat