ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় একটি ভবন থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) ৫০ জনের নাম উল্লেখ করে মামলাটি রুজু হয়। এতে অজ্ঞাতপরিচয় আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। 
এনিয়ে চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় মোট ২০টি মামলা হয়েছে। এসব মামলায় কয়েকদিন চিরুনি অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ৫১৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাভুক্ত বিভিন্ন থানা।
এ বিষয়ে রোববার (২৮ জুলাই) বিকেলে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ জানান, চট্টগ্রাম শহরে নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাসহ সিএমপি গত কয়েকদিনে মোট ৫১৬ নাশকতাকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 
এর আগে গত ১৬ জুলাই নগরের মুরাদপুর, ষোলশহর, ২ নম্বর গেট, শোলকবহর এলাকায় কোটা সংস্কার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। এতে ৩ জনের প্রাণহানি হয় এবং আহত হয় শতাধিক। 
সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের ধাওয়ায় ছাত্রলীগের একটি গ্রুপ মুরাদপুর মোড়ের পাশের একটি ভবনে আশ্রয় নেয়। এসময় বিক্ষোভকারীরা সেখানেও হামলা করলে ছাত্রলীগ কর্মীরা পাঁচতলা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নামার চেষ্টা করে। এছাড়া তাদের ভবন থেকে ফেলে দেওয়া সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক-ইউটিউবে ছড়িয়ে পড়ে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat