ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৪
  • ৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :- কন্যা সন্তানের বাবা হয়েছেন ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। ইনস্টাগ্রামে মেয়ের ছবি পোস্ট করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই রেসলার-অভিনেতা। ডোয়াইন জনসন মেয়ের নাম রেখেছেন টিয়ানা গিয়া। ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘আরো একটি সুস্থ সবল কন্যা সন্তানকে পৃথিবীতে আনতে পেরে সৌভাগ্যবান ও গর্ববোধ করছি। প্রাকৃতিক শক্তির মতো টিয়ানা গিয়া পৃথিবীতে এসেছে এবং মা লরেন হাসিন পরিশ্রম করেছেন ও একজন রকস্টারের মতো সন্তান জন্মদান করেছেন।’ প্রেমিকা লরেন হাসিনের সঙ্গে এটি ডোয়াইন জনসনের দ্বিতীয় সন্তান। এ জুটির জেসমিন নামে দুই বছর বয়সি আরো একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া সাবেক স্ত্রী ড্যানি গার্সিয়ার সঙ্গেও জনসনের একটি মেয়ে আছে। ১৬ বছর বয়সি এ মেয়ের নাম সিমনে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat