ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৪৩৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিয়মিতই দুই বাংলার সিনেমা দিয়ে আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত মাসের শুরুতেও নতুন সিনেমা ‘ওসিডি’ নিয়ে আলোচনার জন্ম দেন জয়া। সিনেমাটির একটি ঝলক নিজের ফেসবুকে প্রকাশ করে কৌতূহল বাড়িয়ে দেন ভক্তদের। যেখানে ‘কলঙ্ক’ মুছে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অথচ দেশের চলমান সংকটে শোবিজ তারকারা নিজেদের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি রাজপথে নামলেও চুপ ছিলেন জয়া। তবে এবার সেই নীরবতাও ভাঙলে তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জয়া আহসান।
তিনি লিখেছেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত- ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়।’
জয়া আরও লিখেছেন, ‘অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কী আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চিুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? সকল ঘৃণা ক্রোধ ধুয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়া। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat