ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৪৩৪৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউ'র বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।
তিনি বলেন, 'এ পর্যন্ত ১৩৪ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদেরও জামিন দেয়া হবে। ছেড়ে দেয়া হবে। তবে যারা সরাসরি হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ছাড়া হবে না।'
আন্দোলনের সব দাবি মেনে নেয়া হয়েছে তাই অসহযোগ আন্দোলন না করে ঘরে ফেরা উচিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এখন আন্দোলন করছে বিএনপি জামায়াত। এরপরও দাবি থাকলে প্রধানমন্ত্রীর আলোচনার দ্বার খোলা আছে। তাদের আলোচনায় যাওয়া উচিত।' 
তার পদত্যাগের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সব সময় দেশের জন্য কাজ করি, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা যা হবে তা মেনে নিবো।'
ছাত্রলীগ-যুবলীগের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কেউ যদি মারে, তাহলে তো কেউ বসে থাকবে না। আবার পুলিশ আঘাত পেলে তো সেলফ ডিফেন্স করবেই।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat