ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ২৩৪৩৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ঘোষিত জমায়েত কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন।
আজ রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে অনেক নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতি বাড়ছে।
এছাড়াও খন্ড খন্ড মিছিল নিয়ে আশেপাশের এলাকা পরিদর্শন করেছেন নেতাকর্মীরা।
আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন, এখন কোটা আন্দোলনের মূল টার্গেট সরকারের পদত্যাগ। তারা প্রমাণ করেছে এই আন্দোলন তাদের হাতে নেই। তাদের দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত।
এদিকে, রাজধানীর আজিমপুর, পলাশী, ধানমন্ডি, মিরপুর, খামারবাড়ির বিভিন্ন স্থানে জামায়েত হয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি বাতিলের গুজব ছড়িয়ে পড়ে। তবে কর্মসূচি বাতিল করা হয়নি বলে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন। তিনি বলেন, ভুয়া প্রেস রিলিজ তৈরি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে গুজব ছড়ানো হচ্ছে, কর্মসূচি চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat