ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ৪৩৪৫৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জন্য ভালো দিন। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি কি স্টেট ডিপার্টমেন্ট বা প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন?
জবাবে মিলার বলেন, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রপতির ভবনে (অন্তর্বর্তীকালীন সরকারের) শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।
সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা?
জবাবে মুখপাত্র মিলার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে তার (ইউনূসের) সঙ্গে কথা হয়েছিল কিনা জানি না, তবে তিনি উপস্থিত ছিলেন। তিনি (ইউনূস) মাত্রই শপথ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat